সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নিসচা’র চন্দ্রগঞ্জ থানা কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক :

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চন্দ্রগঞ্জ থানা কমিটি অনুমোদন দিয়েছেন, নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে অবস্থিত নিসচা’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুমোদিত কমিটির কাগজপত্র হস্তান্তর করা হয়।

চন্দ্রগঞ্জ থানা শাখার আহ্বায়ক মো. আলী হোসেন এর হাতে কমিটির কাগজপত্র হস্তান্তর করেন, নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন, নিসচা’র ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান উল কামাল, নিসচা’র মহাসচিব শামীম আল দীপেন, যুগ্ম মহাসচিব গণি মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয়।
চন্দ্রগঞ্জ থানা শাখার আহ্বায়ক মো. আলী হোসেন এর সাথে ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন।

এ সময় নিসচা’র চেয়ারম্যান জনাব, ইলিয়াস কাঞ্চন বলেন, আত্মমানবতার সেবায় ২৪ বছর যাবত কাজ করে আসছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠন। আপনাদের কাজ হচ্ছে, আপনার এলাকায় সড়ক দুর্ঘটনার কারণ চিহ্নিত করা। পাশাপাশি এর প্রতিকারের জন্য গণসচেতনতা সৃষ্টি ও সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর প্রদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন এবং কর্তৃপক্ষকে অবহিত করা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930