শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইকালে গ্রেপ্তার ৫

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাইকালে পাঁচজনকে গ্রেপ্তার করছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, ছিনতাইকৃত অটোরিকশা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- আকাশ, শাহাদাত, আলীরাজ, নাজির মোল্লা ও সেলিম। তাদের সবার বাড়ি ঢাকার সাভারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের বেড়ির মাথা নামক এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি সিএনজি অটোরিকশাকে থামায় ছিনতাইকারীরা। এসময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই শুরু করে তারা। এক পর্যায়ে সিএনজি অটোরিকশার চালক সবুজকে অস্ত্র ঠেকিয়ে সিএনজির চাবি তাদের হাতে নিয়ে চালকের মুখে নেশা জাতীয়দ্রব্য মিশিয়ে সিএনজিটি নিয়ে যায়।

এ সময় সিএনজির চালক সবুজ তার গাড়ির মালিককে ফোন দিয়ে বিষয়টি জানায়। পরে সদর থানা পুলিশকে খবর পেয়ে বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালায়। এক পর্যায়ে সদর থানার এস.আই কবির হোসেন ও এ.এস.আই সারোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ মজচৌধুরীরহাট এলাকা অভিযান চালিয়ে ওই ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তাদের ব্যবহৃত প্রাইভেট কার ও ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা ও একটি খেলনা পিস্থল উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি ছিনতাইকালে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আন্তঃজেলা ছিনতাই চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে দ্রুত আইন মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১