সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে বৃহস্পতিবার (১১ জানুয়ারী) থেকে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবাগত জেলা প্রশাসক অঞ্জন কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা কমিশনের সদস্য (ভৌত অবকাঠামো বিভাগ) জুয়েনা আজিজ।

বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মুস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাস প্রমুখ।

পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের মেলায় প্রায় ৬০টি স্টল স্থান পায়। আগামী শনিবার পর্যন্ত চলবে এ মেলা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930