সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

আকাশবার্তা ডেস্ক :
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এ সময় বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক মো. আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, আবু তালেব, সইদুল ইসলাম রোকন প্রমুখ।
বক্তারা বলেন, লক্ষ্মীপুরের ছাত্র সংগঠনের অহংকার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
উল্লেখ্য, জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি আশরাফুল আলমকে ২০১০ সালে কুপিয়ে জখম করার ঘটনায় বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয় আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930