সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চট্টগ্রামে ৮৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এএএম হুমায়ুন কবির জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাগুলো লুকিয়ে ঢাকা নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটিকে গ্রেপ্তার করা হয়।


আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রাম নগরীতে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৫ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার ভোর ৫টার দিকে নগরীর আকবরশাহ থানার সিটি গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দু’জন হলেন- মো. এহসান ও মো. রহমত উল্লাহ। এদের একজন ট্রাকের চালক এবং অন্যজন ইয়াবা সিন্ডিকেটের সদস্য বলে ধারণা করছে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এএএম হুমায়ুন কবির জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাগুলো লুকিয়ে ঢাকা নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটিকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ট্রাকের কয়েকটি গোপন কুঠুরিতে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। স্বাভাবিক তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো খুঁজে পাওয়া যায়নি। পরে দু’জনকে জিজ্ঞাসাবাদের পর ট্রাকের চেসিসের আড়ালেসহ বিভিন্ন গোপন কুঠুরি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হলে ইয়াবাগুলোর মালিক ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন পুলিশের এই কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930