সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ফোর জি লাইসেন্স কার্যক্রমে বাধা নেই

তথ্য প্রযুক্তি ডেস্ক :
ফোর জি/এলটিই সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্সের জন্য প্রস্তাব আহ্বান করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ চলমান থাকবে জানিয়েছেন সর্বোচ্চ আদালত। ওই বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে আজ রোববার আদেশ দেন আপিল বিভাগ।দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। ওই বিজ্ঞপ্তি অনুসারে আজ প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন। আইনজীবীরা বলেছেন আপিল বিভাগের আদেশের ফলে ওই বিজ্ঞপ্তির আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।

আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দীন মাহমুদ ও সঙ্গে ছিলেন রমজান আলী শিকদার।

গত বছরের ৪ ডিসেম্বর ফোরজি/এলটিই সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্সের জন্য প্রস্তাব আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় বিটিআরসি, যার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলা লায়ন কমিউনিকেশনস লিমিটেড ১০ জানুয়ারি রিটটি করে। এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে পরদিন হাইকোর্ট রুল দিয়ে ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে। সেদিন বিকেলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বিটিআরসি। শুনানি নিয়ে ১১ জানুয়ারি চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে বিটিআরসির করা আবেদনটি ১৪ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয় পরে আদালত এই আদেশ দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930