সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রণব মুখার্জিকে রান্না করে খাওয়াবেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :
ঢাকায় সফরত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নিজ হাতের রান্না খাওয়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে মধ্যাহ্নভোজের আমন্ত্রণে অংশ নেবেন প্রণব মুখার্জি। ভারতের বাংলা দৈনিক ‘আজকাল’ এ সংক্রান্ত খবরটি প্রকাশ করেছে। সোমবার ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রণব মুখার্জি যাচ্ছেন গণভবনে।জানা গেছে, প্রণব মুখার্জিকে নিজের হাতে রান্না করে খাওয়াবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, ‘বড় ভাই দেশে আসছেন আর ছোট বোন তাকে রান্না করে খাওয়াবেন না, তা কি হয়? খাবারের মেনুতে অবধারিতভাবে থাকবে ইলিশ মাছ। আর বাঙালিয়ানায় কিছু ভর্তা তো থাকবেই। প্রণব মুখার্জির পছন্দের কিছু খাবারের তালিকা আগে থেকেই তৈরি করা আছে। সেগুলোও থাকবে মধ্যাহ্নভোজে।

এরপর বিকেলে প্রণব মুখার্জি বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেবেন।
রোববার ঢাকায় আসেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এই সফরে তিনি আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে যোগ দেয়া ছাড়াও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি লিট ডিগ্রিও দেবে।

রোববার এক টুইটে প্রণব মুখার্জি বলেছেন, রাষ্ট্রপতি হিসেবে আমার প্রথম বিদেশ সফর ছিল বাংলাদেশে। প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবেও প্রথম বিদেশ সফরের সুযোগ পেলাম বাংলাদেশে আসার। বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের গভীর সম্পর্ক রয়েছে। আমাদের ইতিহাস, ভূগোল এবং সম্পর্ক গভীরভাবে জড়িত। আমরা অভিন্নহৃদয় বন্ধু থাকব।

এদিন বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলি। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাও বিমানবন্দরে ছিলেন। তার সঙ্গী হয়ে এসেছেন মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930