সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় দোকান ভাংচুর, আহত ৩

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের মালিকসহ ৩ জনকে পিটিয়ে আহত করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ইসলাম সর্দার বাড়ি সংলগ্ন আজাদের দোকানে এ ঘটনা ঘটে। পরে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সর্দার বাড়ি এলাকার মৃত মনোহর আলীর ছেলে মো. জামালের নেতৃত্বে কতিপয় বখাটে দা-কিরিচ, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে আজাদের দোকানে হামলা চালায়। এ সময় বেশকিছু মালামাল ভেঙ্গে তছনছ করে হামলাকারীরা। এতে দোকান মালিক আজাদ, মুরাদ ও মিনারা বেগমকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লক্ষ্মীপুর সদর থানার এসআই কবির হোসেন জানান, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930