সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আমার স্বামীকে কেউ ভালোবাসে বললে খারাপ লাগে না : জয়া বচ্চন

বিনোদন ডেস্ক :

অমিতাভ ও জয়া বচ্চন তাঁদের ৫০তম বিবাহবার্ষিকী পালন করবেন আর কিছুদিন পর। তাই, এটা বলার অপেক্ষা রাখে না যে শুধু বলিউড নয়, সারা ভারতের জন্যই তাঁরা আদর্শ দম্পতি। অন্য দম্পতিদের মতো অমিতাভ-জয়াও সম্পর্কের অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে এগিয়েছেন। আর হয়তো সেই কারণেই তাঁদের সম্পর্ক আরও মজবুত হয়েছে।

১৯৮০ সালে বলিউড আলোচনা শুরু করেছিল অমিতাভ-রেখার সম্পর্ক নিয়ে। আটের দশকে সবথেকে বেশি এই সম্পর্ক নিয়ে লেখালেখি হয়। আর রেখা সরাসরি না বললেও নানাভাবে স্বীকার করেছিলেন সম্পর্কের কথা। মনে করা হয়, সিলসিলার পর রেখা ও অমিতাভ আর একসঙ্গে কাজ করেননি জয়ার কারণেই।

শোনা যায়, স্বামীর সম্পর্ক নিয়ে কোনওদিন খুশি ছিলেন না জয়া। কিন্তু, এরজন্য নিজেদের সম্পর্কের কোনও ক্ষতিও হতে দেননি তিনি। পুরোনো এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আপনার স্বামীকে তো অনেক নারীই সরাসরি ভালেবাসার কথা জানায়, তখন কেমন লাগে?’

এর জবাবে জয়া বলেছিলেন, আমার খারাপ লাগে না। কারণ, আমার স্বামীকে যারা ভালোবাসে, তারা ওর কাজটা দেখে ভালোবাসে। ও আসলে কেমন সেটা কতটা তারা জানে সে বিষয়ে আমার সন্দেহ আছে। আর এই নিয়ে আমি একেবারেই ভয় পাই না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930