সোমবার ২২শে জুন, ২০২৬ ইং ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

যার নাই গুণ তার নাম বেগুন, আসলে মিথ্যা!

লাইফস্টাইল ডেস্ক :

যার নাই গুণ তার নাম হলো বেগুন। কিন্তু কাজে ঠিক উল্টো।বেগুন যদি পোড়া হয়, তাহলে তো সোনায় সোহাগা। গুণে ভরা বেগুনপোড়া। পান্তাভাত, সঙ্গে যদি থাকে বেগুনপোড়া, তো সোনায় সোহাগা। পান্তাভাতের প্রচুর গুণ, বেগুনপোড়াও তাই। গুণে ভরা।

দুইয়ে মিলে জমজমাট উপকার। ১০০ গ্রাম বেগুনে রয়েছে ০.৮ গ্রাম খনিজ, ১.৩ গ্রাম আঁশ, ৪২ কিলোক্যালরি, ১.৮ গ্রাম আমিষ, ২.২ গ্রাম শর্করা, ২৮ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৯ মিলিগ্রাম আয়রন, ০.১২ মিলিগ্রাম ভিটামিন বি১, ০.০৮ মিলিগ্রাম ভিটামিন বি২, ৫ মিলিগ্রাম ভিটামিন সি।

বিশেষজ্ঞদের দাবি-
*কচি বেগুন পুড়িয়ে, খালি পেটে একটু গুড় মিশিয়ে খেলে ম্যালেরিয়ার প্রকোপ কমতে পারে। লিভারও ভাল রাখে।
*একটু বেগুন পুড়িয়ে মধু মিশিয়ে সন্ধ্যেয় খেলে রাতে ভাল ঘুম হতে পারে।
*বেগুনপোড়ায় রোজ যদি একটু হিং ও রসুন মিশিয়ে খাওয়া যায়, তাহলে গ্যাসের সমস্যা কমতে পারে।
*উচ্চমাত্রার আঁশযুক্ত সবজি হওয়ায় রক্তে সুগার ও গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে বেগুনপোড়া।
*কোলেস্টেরলের মাত্রা কমায় বেগুনপোড়া। তাছাড়া, রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে। তাই, হৃদরোগের ঝুঁকি কমায় বেগুনপোড়া।
*বেগুনের পটাশিয়াম, ভিটামিন ই ও কে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে।
*বেগুনে রয়েছে রিবোফ্ল্যাভিন। তাই জ্বরের পর মুখ ও ঠোঁটের কোণে এবং জিভে ঘা হতে দেয় না বেগুনপোড়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০