শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

জন্মদিনে জিয়াউর রহমানের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা

আকাশবার্তা ডেস্ক :
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়া রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে পৌঁছেন। এ সময় দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সাবেক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
পরে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৯৩৬ সালের এদিনে বগুড়ার বাগমাড়িতে জন্ম নেওয়া জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পান মাত্র চার বছর। বিপথগামী একদল সেনাসদস্যের হাতে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ হন জিয়াউর রহমান। মাত্র ১৭ বছর বয়সে জিয়াউর রহমান সেনাবাহিনীতে যোগদান করেন।
বাহিনীতে সফলতার স্বাক্ষর, ১৯৭১-এ মেজর হিসেবে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা, সেক্টর কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে নেতৃত্বদান ও বীর উত্তম খেতাব অর্জনই জিয়াউর রহমানকে বাহিনী ও দেশ-বিদেশে পরিচিতি দেয় চৌকস ও সাহসী সেনা কর্মকর্তা হিসেবে।
তারপর ১৯৭৫-এর ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন ১৯৭৭-এর ২১ এপ্রিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসী ভূমিকায় বদলাতে শুরু করে দেশের আর্থ-সামাজিক অবস্থা। প্রশংসিত হয় তার ১৯ দফা কর্মসূচি। দেশে ফিরিয়ে আনেন বহুদলীয় গণতন্ত্র।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১