সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
ভোট প্রয়োগ করছেন সাংবাদিক আলী হোসেন।

উৎসবের আমেজে চলছে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন

শনিবার জেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে এভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করছেন ভোটাররা। ছবিটি বেলা ১২টায় তোলা।

আকাশবার্তা ডেস্ক :
মাধ্যমিকে লক্ষ্মীপুরের সেরা বিদ্যাপিঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪৬১ জন।

বিদ্যালয় সূত্র জানা যায়, এবারের নির্বাচনে ৪টি পুরুষ সদস্য পদের বিপরীতে ৭ জন ও ১টি মহিলা সদস্য পদের বিপরীতে ২ জনসহ মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, মো. মহিউদ্দিন ভুলু (ব্যালট নং-৬), কামাল হোসেন (ব্যালট নং-৫), দেলোয়ার হোসেন (ব্যালট নং-২), গোলাম কিবরিয়া (ব্যালট নং-১), মো. আলতাফ হোসেন (ব্যালট নং-৩), মো. আলাউদ্দিন চৌধুরী (ব্যালট নং -৪) ও শহিদুল ইসলাম (ব্যালট নং-৭)। এছাড়া মহিলা সদস্য প্রার্থীরা হলেন, খালেদা আক্তার (ব্যালট নং-১) ও লাভলী আক্তার (ব্যালট নং-২)।
এ দিকে বেলা ১২টার দিকে ভোট কেন্দ্র পরিদর্শন করেন, নির্র্বাচনের প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম ও সোহেল মাহমুদ মিলন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930