সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ঘুষ লেনদেন : শিক্ষামন্ত্রীর পিওসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক :

ঘুষ গ্রহণ ও প্রদানের অভিযোগে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন, লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে ডিবির এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।

রোববার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ ঘুষ-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে শিক্ষামন্ত্রণালয়ের দুইজনকে ও জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে লেকহেড স্কুলের মালিক খালেদ হোসেন মতিনকে গ্রেপ্তার করে। মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনের কাছ থেকে এ সময় ১ লাখ ৩০ হাজার টাকাও উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর গোয়েন্দারা তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোতালেব হোসেন ও নাসির উদ্দিনের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ লেনদেনের তথ্য পেয়েছেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930