সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ জিয়াউর রহমান জিয়া প্রকাশ সাগর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া মিয়া বাড়ির রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাগর চন্দ্রগঞ্জ ইউপির বসুদুহিতা গ্রামের পাটোয়ারী বাড়ির আবদুল মানিকের ছেলে।

পুলিশ জানায়, হাজিরপাড়ার বাজার সংলগ্ন মিয়া বাড়ি এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেনের নেতৃত্বে¡ এসআই কবির হোসেনসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জিয়াউর রহমান প্রকাশ সাগর মটর সাইকেলযোগে যাওয়ার পথে তার গতিরোধ করে তল্লাশী চালানো হয়। পরে তার দেহ তল্লাশী করলে হেলমেটের ভিতর থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার ও মটর সাইকেল জব্দসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে ধৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930