সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

৪ ‍উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক :

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দেয়া ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে দল। বোলিং করতে নেমে দুর্দান্ত শুরু করেছে টাইগাররা। ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।

এর আগে, টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। শুরুর দিকে ওপেনার এনামুল হক বিজয় ফিরে যান। তবে ১০৬ রানের জুটি গড়েন দলের সবচেয়ে সেরা দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সিকান্দার রাজার বলে স্ট্যাম্পিং হবার আগে তুলে নেন ক্যারিয়ারের ৩৭তম হাফ সেঞ্চুরি। ৮০ বলে ৫১ রান করে আউট হন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

অন্যদিকে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়ে আউট হন তামিম। ক্যারিয়ারের ১৭৭তম ম্যাচে এ রেকর্ড গড়ন এই ড্যাশিং ওপেনার। ‘মাতারা হারিকেন’ খ্যাত জয়াসুরিয়া তার ক্যারিয়ারে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মোট রান করেছিলেন ২ হাজার ৫১৪। তামিম সেটিকে টপকে যান। মিরপুরে সবচেয়ে বেশি রানের মালিক এখন তামিম।
পাশাপাশি ক্যারিয়ারের ৪১ তম হাফসেঞ্চুরিও তুলেছেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।

তামিম-সাকিবদের উজ্বল থাকলেও স্বাগতিক ব্যাটসম্যানদের মধ্যে কেউই সুবিধাজনক স্কোর করতে পারেননি। দলের হয় বিজয় ১, মুশফিকুর রহিম ১৮, মাহমুদুল্লাহ রিয়াদ ২, সাব্বির রহমান ৬, নাসির হোসেন ২, মাশরাফি ০ ও সানজামুল ইসলাম করেন ১৯ রান।
শেষ পর্যন্ত ১৮ রান করে মুস্তাফিজুর রহমান ও ৮ রান করে অপরাজিত ছিলেন রুবেল হোসেন।

জিম্বাবুয়ের হয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার ৪টি ও কাইল জারভিস নেন তিনটি উইকেট। একটি করে উইকেট তুলে নেন টেন্ডাই চাতারা ও সিকান্দার রাজা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930