সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

এবার ৩শ’ আসনে প্রার্থী দেবে জাপা : এরশাদ

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে জোট করার প্রশ্নই ওঠে না। আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। এরই মধ্যে আমাদের প্রার্থীও ঠিক হয়ে গেছে।’ মঙ্গলবার (২৩ জানুয়ারি) তিন দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে এরশাদ সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- জাপার কেন্দ্রীয় সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াছির এবং আবদুর রাজ্জাক প্রমুখ। এর আগে, জাপা চেয়ারম্যান এরশাদ সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করলে স্থানীয় জাপা নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরশাদ বলেন, ‘বিএনপির আমলে আমাকে জেলে দিয়ে ধুকে ধুকে মারতে চেয়েছিল। কিন্তু রংপুরের মানুষের ভালোবাসায় আমি আবার নতুন জীবন পেয়েছি।’ ‘বিএনপি নির্বাচনে যাক বা না যাক আমরা নির্বাচনে যাব। আমাদের অবস্থান অনেক ভালো। দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।’

তিনি বলেন, ‘সম্প্রতি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমাদের দলের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা আওয়ামী লীগের প্রার্থীকে এক লাখ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে। এ থেকে আমরা বুঝতে পারছি, দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। কারণ জাপার ৯ বছরে দেশের মানুষ শান্তিতে ছিল। সে সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ছিল মানুষের নাগালের মধ্যে। আমার আমলে দেশের মানুষ খেয়ে-পরে স্বাচ্ছন্দে ছিল। নিরাপদে ছিল। তাই এবার আমরা ৩০০ আসনে প্রার্থী দেব এবং আগের চেয়ে অনেক ভালো করব। আর সে লক্ষ্য নিয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। দলীয় নেতাকর্মীরাও মাঠে রয়েছেন।’

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচন সুষ্ঠু হলে জাপা প্রার্থী বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930