সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

বিয়ের রাতেই কনের সতীত্ব পরীক্ষা, তারপর…

আন্তর্জাতিক ডেস্ক :

বিয়ের রাতেই কনের সতীত্ব পরীক্ষা করে দেখা হয়। পুণের কঞ্জরভাট গোষ্ঠীতে এমন রীতিই প্রচলিত রয়েছে। এই রীতির বিরোধিতা করতে গিয়েছিলেন সেই গোষ্ঠীরই তিন জন। আর তাতেই বাকি সদস্যরা রেগে গিয়ে তিন জনকে বেধরক মারধর করেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনই জানা গিয়েছে।

এই তিন জন প্রতিবাদী হোয়াটসঅ্যাপে ‘স্টপ দ্য ভি রিচুয়াল’ নামে একটি গ্রুপ চালাতেন। এই গ্রুপের মূল উদ্দেশ্য হল মহিলাদের জন্য তৈরি এই রীতিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। এই গ্রুপের মাধ্যমেই তাঁরা মানুষকে সচেতন করতেন।

অন্যদিকে কঞ্জরভাট গোষ্ঠী বিয়ের রাতে কনের সতীত্ব পরীক্ষা ও পণ নেওয়ার মতো কিছু অপ্রগতিশীল কাজকর্ম চালিয়ে নিয়ে যাচ্ছে। এই নিয়েই রবিবার পঞ্চায়েত বসিয়েছিল এই গোষ্ঠী। কিন্তু এই তিন সদস্য পঞ্চায়েত সভায় উপস্থিত না থেকে একটি বিয়ে বাড়িতে যান।

এক দিকে পঞ্চায়েত সভায় অনুপস্থিতি আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় মহিলাদের সতীত্ব পরীক্ষা করে দেখার বিরুদ্ধে মানুষকে সচেতন করা— এই দু’টি কারণে গোষ্ঠীর ৪০ জন সদস্য রবিবার রাতে ওই তিন সদস্যকে বেধরক মারেন।

তিন জন এর পরে মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির সাহায্য নিয়ে ওই গোষ্ঠীর ৪০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে এখনও যেসব কুসংস্কার বিশ্বাস করা হয় তার বিরুদ্ধেই মানুষকে সচেতন করে মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031