সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে মলমপার্টির সদস্যকে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে মলমপার্টির এক সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তার নাম মো. রাজু (২৫)। বুধবার দুপুরে সদর মডেল থানার এসআই আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রাজু কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার নোয়াকান্দি গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দালাল বাজারের সোহেল হোটেলে জাহানারা বেগম নামে একজনকে মলম লাগিয়ে অজ্ঞান করে পার্টির দুই সদস্য। এ সময় ওই মহিলার হ্যান্ডব্যাগে থাকা নগদ ৫৫ হাজার টাকা ও একটি সোনার আংটি ছিনতাই করছিল তারা। ঘটনাটি টের পেয়ে মলমপার্টির এক সদস্যকে আটক করে স্থানীয়রা। তবে এরআগেই পালিয়ে যায় অন্য এক সদস্য। পরে আটক সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী জাহানারা বেগম (৪৫) লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সদর উপজেলার পশ্চিম নন্দনপুর গ্রামের মহরম ব্যাপারী বাড়ির প্রবাসী জহিরুল হকের স্ত্রী।

সদর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফজলুল হক জানান, এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930