সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

অপু বিশ্বাস যখন শুভেচ্ছাদূত

বিনোদন ডেস্ক :
বিনোদনভিত্তিক এ্যান্ড্রয়েড অ্যাপস লিঙ্কআসের শুভেচ্ছাদূত হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এতে তার সঙ্গে রয়েছেন তাহসান। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর বনানীর একটি হোটেলে একসংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস ও তাহসান দুজনই। অপু বিশ্বাস বলেন, ‘চীনা লিঙ্কআস অ্যাপস বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে।
এই অ্যাপসের মাধ্যমে দর্শকরা সেলিব্রিটিদের যাবতীয় আপডেট পাবেন। এই অ্যাপসে মাঝে মধ্যে লাইভে এসে দর্শকদের সাথে যুক্ত হবেন তারকারা। তাহসান ভাইয়ের সাথে প্রথমবার জুটি হয়ে কাজ করতে যাচ্ছি। আমরা দুজনেই এ লিঙ্কআস অ্যাপসের হয়ে একসাথে বিভিন্ন বিজ্ঞাপন ও ক্যাম্পেইনে অংশ নেব। অ্যাপসটি যারা বাংলাদেশে এনেছেন, তাদের চিন্তাধারা অনেক স্মার্ট।’
আয়োজক সূত্র জানায়, তাহসান-অপু বিশ্বাস দুজনই একবছরের জন্য লিঙ্কআস অ্যাপসের শুভেচ্ছাদূত হয়েছেন। এছাড়া থাকছেন ওয়ারফেজের ভোকাল টিপু। এই অ্যাপসের সাথে আরো যুক্ত হবেন বিনোদন অঙ্গনের আরো কয়েকজন জনপ্রিয় মুখ। লিঙ্কআস অ্যাপস কর্তৃপক্ষ জানিয়েছেন, এই অ্যাপসে গান, নাটক, সিনেমা, মিউজিক ভিডিওÑসবকিছুই পাওয়া যাবে। এছাড়া রাজধানীর ট্রাফিক আপডেটও পাওয়া যাবে এই অ্যাপসটিতে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930