শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

১৫৬ জনকে যৌন হয়রানির দায়ে ১৭৫ বছরের জেল!

আন্তর্জাতিক ডেস্ক :

খেলোয়াড় এবং রোগীদের যৌন হয়রানির দায়ে মার্কিন অলিম্পিক দলের সাবেক একজন চিকিৎসককে ১৭৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।ভুক্তভোগী ১৫৬ জনের অভিযোগ সাতদিন ধরে শুনানির পর ল্যারি নাসেরকে দোষী সাব্যস্ত করে ওই রায় দেন আদালত।

মিশিগানে গত বুধবার রায় ঘোষণার সময় বিচারক রোসেমারি অ্যাকুইলিনা নাসেরকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনার মৃত্যুর ‘সনদে’ স্বাক্ষর করছি। যাতে করে কোনোভাবেই নাসের ছাড়া পেয়ে না যান, সে উদ্দেশ্যেই এতো বছরের সাজা ঘোষণা করা হয়।এর আগে আরো বেশ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। তারাও বিচারে আওতায় এসেছেন।

এক বিবৃতির মাধ্যমে আদালত জানিয়েছে, নাসের কোনোভাবেই চিকিৎসক হতে পারেন না। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেঅ তিনি ওই দায়িত্ব পালন করেছেন। তিনি শিশুদেরও যৌন হয়রানি করেছেন। এরকম বিকৃত মস্তিষ্কের কোনো ব্যক্তির অধ্যায় মুছে গেল।

শিকাগো থেকে আলজাজিরার জন হেনদ্রেন জানান, খেলার ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে যৌন হয়রানির মামলা ছিল এটি। এই মামলার শুনানিতেই ব্যাপক প্রভাব পড়েছিল। গত সোমবারই নাসের পদত্যাগ করেছেন। এবার রায়ের মাধ্যমে অভিযোগকারীরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে।
সূত্র : আলজাজিরা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১