সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ বাজার কমিটি নির্বাচন : সভাপতি ওবায়েদুল হক, সাধারণ সম্পাদক মাওঃ কুদ্দুছ নির্বাচিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে ৫৫৪ ভোট পেয়ে ১৫১ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী ওবায়েদুল হক পাটোয়ারী (ছাতা প্রতীক) এবং সর্বোচ্চ ৬১৫ ভোট পেয়ে ২৩৮ ভোটের বিশাল ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা মো. আব্দুল কুদ্দুছ (আনারস প্রতীক)।

এছাড়া ৪৮৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আলী করিম (খেজুরগাছ প্রতীক), দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশিদ (গরুর গাড়ি, ৫১৬ ভোট), সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. বাবুল হোসেন (হাতপাখা, ৫৫৩ ভোট), প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন নাছির খাঁন জিল্লাল (মই, ৪৬৫ ভোট), কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. সাহাব উদ্দিন (গোলাপফুল, ৪৬৮ ভোট) এবং ৫ জন সদস্য নির্বাচিত হয়েছেন কামাল ইসলাম রিপন (বালতি, ৫৭০ ভোট), মো. জাহাঙ্গীর আলম (ফুটবল, ৫১৯ ভোট), ছালেহ উদ্দিন (মোরগ, ৪১৮ ভোট), জামিল খাঁন (বাঘ, ৩৮৮ ভোট) ও মো. জসিম উদ্দিন (মোবাইল, ৩৩৬ ভোট)। অপরদিকে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহ-সাধারণ সম্পাদক পদে গৌতম মজুমদার এবং তথ্য ও গবেষনা সম্পাদক পদে আব্দুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

শনিবার রাত সাড়ে ৮টায় ভোট গণনা শেষে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন, নির্বাচনী দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন কর্তৃক নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট খবিরুল আহসান, বাজার কমিটির প্রধান উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, নির্বাচন পরিচালনা উপ-কমিটির প্রধান শান্তি রঞ্জণ পাল, নির্বাহী প্রধান মাষ্টার কাজী মোস্তফা কাজল, সদস্য জাকির হোসেন জাহাঙ্গীরসহ নির্বাচনী দায়িত্ব পালনকারী অন্যান্য কর্মকর্তারা।

এরআগে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এবং জমজমাট আয়োজনে ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় ব্যবসায়ী ভোটাররা ভোট প্রয়োগ করেন। এ নির্বাচনে ১০৫৩ ভোটের মধ্যে ১০২৩ জন (৯৭%) তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031