সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

রায়পুরে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

মো. জামাল হোসেন, রায়পুর :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জানুয়ারী) বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের এমপি মোহাম্মদ নোমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. মোতাছেম বিল্যাহ, জেলা পরিষদ সদস্য মামুন বিন জাকারিয়া, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সফি উল্যাহ আখন, ইউপি চেয়ারম্যান শফিক পাঠান, জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930