সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কমলনগরে ইজিবাইক উল্টে জেএসডি নেতার স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগরে ইজিবাইক উল্টে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) চরকাদিরা ইউনিয়ন সভাপতি বাহার উদ্দিন মিয়ার স্ত্রী বিবি রহিমা (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফজুমিয়ারহাট-চকবাজার সড়কের বেঁড়ির মাথা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিবি রহিমা ফজুমিয়ারহাট থেকে ইজিবাইকে চকবাজার এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে চকবাজার রাস্তার মাথায় বেঁড়ি থেকে ইজিবাইকটি নামতে গেলে ৬ জন যাত্রী নিয়ে উল্টে পড়ে যায়। এতে তিনজন যাত্রী আহত হন। গুরুতর আহত বিবি রহিমাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, দুর্ঘটনায় আহত বিবি রহিমাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031