সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ঢাকায়

আকাশবার্তা ডেস্ক :
চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট। এটাই কোনো সুইস প্রেসিডেন্টের প্রথম আনুষ্ঠানিক বাংলাদেশ সফর। রোববার দুপুরে তিনি জেট এয়ারলাইন্সের একটি বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানান।বিমান বন্দর থেকে তিনি তার সফরকালীন আবাসস্থল হোটেল সোনারগাঁওয়ে আসেন। সন্ধ্যা ছয়টায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরসূচি অনুসারে, ৫ ফেব্রুয়ারি সোমবার সুইস প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। একই দিন তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

ওই দিন বিকালে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় বেশ কয়েকটি বিষয়ে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেওয়া নৈশভোজে যোগ দেবেন বারসেট।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে তাদের মুখ থেকে নির্যাতনের বর্ণনা শুনবেন সুইস প্রেসিডেন্ট।

৭ ফেব্রুয়ারি বুধবার তিনি নাগরিক সমাজের প্রতিনিধি ও বাংলাদেশে সক্রিয় সুইস ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ওই দিনে ঢাকা আর্ট সামিট পরিদর্শনেও যাওয়ার কথা রয়েছে তার।

৯ ফেব্রুয়ারি তার স্বদেশ ফিরে যাওয়ার কথা রয়েছে।

সুইজারল্যান্ডের রীতি অনুসারে গত ১ জানুয়ারি এক বছরের মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন অ্যালেই বারসেট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930