শনিবার ৬ই জুন, ২০২৬ ইং ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক :

নাশকতার আশঙ্কায় লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপি, যুবদল ও জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, রামগতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রব, সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, বাংগাখাঁ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার, বিএনপি কর্মী রুবেল হোসেন এবং কমলনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরউদ্দিন, রামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী নাজমুল ইসলাম।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান ও জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন এবং জামায়াত নেতা ফারুক হোসাইন নুরনবী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তির দাবী জানান সংগঠনের নেতারা।

অতিরক্তি পুলিশ সুপার অনির্বাণ চাকমা জানান, নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০