সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ফেসবুক কেন ‘নীল’ জানেন?

তথ্য প্রযুক্তি ডেস্ক :

ফেসবুকের আজ জন্মদিন। একথা এতক্ষণে সকলেই জানেন৷ ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুক তার যাত্রা শুরু করেছিল৷ সেই যাত্রায় ফেসবুকের বন্ধুর সংখ্যা আজ অগণিত৷ এমন একদিনে চলুন ফেসবুক এবং তার প্রতিষ্ঠাতার বিষয়ে জেনে নেওয়া যাক অজানা কিছ তথ্য৷

১) এক সাক্ষাৎকারে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন, তিনি একবার অনলাইন টেস্ট করার সময় জানতে পেরেছিলেন যে তিনি বর্ণান্ধ৷ লাল-সবুজ রংয়ে বর্ণান্ধতা রয়েছে তাঁর৷ তাই ফেসবুককে তাঁর ইচ্ছানুসারে নীল বর্ণই দেওয়া হয়৷

২) জুকারবার্গ পশুপ্রেমী৷ কুকুর তাঁর খুবই পছন্দের৷ তাঁর একটি পোষ্য কুকুর রয়েছে যার নাম বিস্ট৷ এবং ফেসবুকে তার ভক্তের সংখ্যা ২ মিলিয়ন৷

৩) রোম্যান্সের ক্ষেত্রেও জুকারবার্গ অনেকের থেকেই এগিয়ে৷ গার্লফ্রেন্ড প্রিসিলা চ্যানের পরিবারের সঙ্গে কথা বলতে একসময় তিনি চিনা ভাষা শিখেছিলেন৷ প্রিসিলা বর্তমানে তাঁর স্ত্রী৷

৪) বেশ কিছুদিন আগে পর্যন্তও মার্ক জুকারবার্গকে ব্লক করা যেত না৷ কিন্তু এখন তা সম্ভব বলে জানা গিয়েছে৷

৫) জুকারবার্গের ফলোয়ারের সংখ্যা সাড়ে চার লক্ষ হলেও তিনি আজ পর্যন্ত মাত্র ১৯টি ট্যুইটটি নাকি করেছেন৷ তিনি বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুককেই যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করেন৷

৬) গ্রে কালারের টি শার্টে মার্ক জুকারবার্গকে দেখা যায়৷ এ নিয়ে অনেকের মনে কৌতূহলও রয়েছে৷ এর কারণ হল, তিনি এতোটাই ব্যস্ত থাকেন যে একই ধরণের বা কালারের টি শার্ট পরেন৷ তাঁর মতে এতে পোশাক সম্পর্কে ভাবনা-চিন্তা বেশি করতে হয় না এবং তাঁর অনেক সময়ও বেঁচে যায়৷

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930