সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রতাপগঞ্জের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় যোগদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এ সময় জেলা প্রশাসক তাঁর বক্তৃতায় বলেন, মরণঘাতি মাদক আমাদের ছাত্র ও যুবসমাজকে ধ্বংস করছে। মাদকের অবাধ বিস্তার রোধ এবং ইভটিজিং প্রতিরোধে বেশি বেশি খেলাধূলার প্রয়োজন করতে হবে। প্রত্যেককে মনে রাখতে হবে, আমি যাকে রাস্তায় উত্ত্যক্ত করছি তিনি আমার বোন হলে আমার কাছে কেমন লাগত। তাই আজকে সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে হলে প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি এবং বেশি বেশি খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এম আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, স্থানীয় চেয়ারম্যান ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি ওবায়দুল হক পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাষ্টার কাজী মো. মোস্তফা কাজলের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য মহিনউদ্দিন বুলু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য আলাউদ্দিন চৌধুরী, মো. দেলোয়ার হোসেন, মো. আলতাফ হোসেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল মনজুসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলী। পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এরআগে প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল অনুষ্ঠানে উপস্থিত হলে বিদ্যালয়ের স্কাউটস দলের সদস্যরা গার্ড অব অনার দিয়ে তাঁকে স্বাগত জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930