সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ। মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিজন বিহারী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা আবদুল মতলবসহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, আগামী ৮ ফেব্রুয়ারী খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জোট কোন সন্ত্রাসী কর্মকান্ড সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে। এ ব্যাপারে সজাগ থাকতে আগামীকাল থেকেই দলীয় নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা।

এরআগে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করে সমাবেশে যোগ দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930