সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের অন্ধ্র প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৬৪ জন। ভারতের ইস্ট কোস্ট রেলওয়ের প্রধান জেপি মিশ্রর বরাত দিয়ে এনডিটিভি, বিবিসি জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভিজিয়ানাগারাম জেলার কুনেরু স্টেশনের কাছে হীরাখণ্ড এক্সপ্রেসের ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত হয়।

ট্রেনটি ছত্তিশগড় রাজ্যের জগদলপুর থেকে উড়িষ্যার রাজধানী ভূবনেশ্বর যাচ্ছিল। ট্রেনটিতে ২২টি বগি ছিল। কী কারণে সেটি লাইনচ্যুত হয়েছে তা স্পষ্ট নয়। জেপি মিশ্র বলেছেন, এখনও অনেকে লাইনচ্যুত বগিগুলোর ভেতরে আটকা পড়ে আছেন বলে তারা ধারণা করছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

উদ্ধারকর্মীরা প্রায় একশ যাত্রীকে ট্রেন থেকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে পাঠিয়েছেন।উত্তর প্রদেশের কানপুরে সাম্প্রতিক সময়ের অন্যাতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৪২ জন নিহত হয়।

সোয়াশ কোটি মানুষের দেশ ভারতে প্রতিদিন প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ বিস্তৃত ট্রেন নেটওয়ার্ক ব্যাবহার করে। কিন্তু যন্ত্রপাতি পুরনো হওয়ায় প্রায়ই সেখানে বিভিন্ন দুর্ঘটনা ঘটে। গত নভেম্বরে উত্তর প্রদেশের কানপুরে সাম্প্রতিক সময়ের অন‌্যতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৪২ জন নিহত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930