সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ১৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ইয়াবাসহ শরীফ খান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. নজীব আলী বলেন, আটক শরীফ খান চরলামচী কালু গাজী বাড়ির কালু খা’র ছেলে।

লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ৪নং চররুহিতা রসূলগঞ্জের চর লামচী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শরীফ খানকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোঃ নজীব আলী নেতৃত্বে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা উপমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়।

এ সময় তার দেহ তল্লাসী করে ১৬৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

একই এলাকায় পৃথক অভিযানে প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে উত্তম চন্দ্র দাসকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোঃ নজীব আলী বলেন, মাদক যুবসমাজকে ধ্বংস করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930