সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
মির্জা-ফখরুল-ইসলাম-আলমগীর-rtvonline

কাল জুমার পর সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ

আকাশবার্তা ডেস্ক :

শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি করবে। সরকার যেন এ বিক্ষোভে কর্মসূচি না দেয়। শনিবার অনুষ্ঠিত হবে প্রতিবাদ কর্মসূচি। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে জিয়া অরফানেজ ট্রাষ্টের রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কর্মসূচি দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করা হবে। শনিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। এর পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।তিনি বলেন, অন্যায় ভাবে খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। আমরা শান্তি চাই, গণতান্ত্রিক ব্যবস্থার উন্নতি চাই। আজ ঢাকা থেকে এক হাজার নেতাকর্মী আটক করা হয়েছে। বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয়া হয়েছে। অপর আসামি খালেদার জিয়ার ছেলে তারেক রহমানসহ বাকিদের দেয়া হয়েছে ১০ বছরের সাজা। একইসঙ্গে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ রায় দেন। মোট ৬৩২ পৃষ্ঠার রায়ের বিশেষ অংশ পাঠ করেন বিচারক।

রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়া ও আরও দুই আসামি। প্রথমেই বিচারক রায়ের প্রসিকিউশনের অভিযোগগুলো পড়ে শোনান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930