সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আপত্তিকর মন্তব্য লুকিয়ে রাখতে ফেসবুকে আসছে ‘ডাউনভোট’ বাটন

তথ্য প্রযুক্তি ডেস্ক :

ফেসবুকে আপত্তিকর বা অপছন্দের মন্তব্য যারা মুছে ফেলতে বা লুকিয়ে রাখতে চান, তাদের জন্য আসছে ‘ডাউনভোট’ বাটন।এ নিয়ে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে সীমিত আকারে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ফেসবুক। তবে এটিকে ‘ডিসলাইক’ বাটন বলতে নারাজ তারা।ফেসবুক ব্যবহারকারীরা বহুদিন ধরেই একটি ‘ডিসলাইক’ বা অপছন্দ করার বাটন যোগ করার জন্য অনুরোধ জানাচ্ছিলেন।

যুক্তরাষ্ট্রের অল্পসংখ্যাক ফেসবুক ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে ‘ডাউনভোট’ বাটন ব্যবহারের সুযোগ পাচ্ছেন।ফেসবুক সম্প্রতি এরকম আরও কিছু উদ্যোগ নিয়েছে নানা ধরণের সমালোচনার জবাবে।’কেট ক্রাঞ্চ’ নামের একটি সাইটের কাছে ফেসবুক কর্তৃপক্ষ ‘ডাউনভোট’ বাটন নিয়ে তাদের নিরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে।

অন্য কিছু সোশ্যাল মিডিয়া সাইটে এরকম ‘ডাউনভোট’ বাটন আগে থেকে আছে। এর মাধ্যমে অজনপ্রিয় পোস্টগুলো যাতে কম দেখা যায়, সেই ব্যবস্থা করা যায়।ফেসবুক যে ‘ডাউনভোট’ বাটন নিয়ে পরীক্ষা চালাচ্ছে, সেটিতে ক্লিক করলে সংশ্লিষ্ট মন্তব্যটি আর দেখা যাবে না। ফেসবুক ব্যবহারকারীরা এভাবে আপত্তিকর, বিভ্রান্তিকর বা অপ্রাসঙ্গিক পোস্ট বা মন্তব্য লুকিয়ে রাখবে পারবেন।তবে এই ডাউনভোট দিয়ে পুরো পোস্টটিকে আড়াল করা যাবে না বা নিউজ ফিডের র‍্যাংকিং এ এটির অবস্থান পরিবর্তন করা যাবে না।

বিশ্লেষকরা বলছেন, ফেসবুক এখন চেষ্টা করছে নিজেদের একটি দায়িত্বশীল প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে। তাদের এই সর্বশেষ উদ্যোগকে সেই লক্ষ্যেই আরেকটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।শুক্রবার ফেসবুক আরও ঘোষণা করেছে যে তারা লন্ডনে তাদের প্রকৌশলীর সংখ্যা বাড়িয়ে দ্বিগুন করছে। এদের কাজ হবে ফেসবুক ব্যবহারকারীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন তার সমাধান করা।

প্রতারণা, হয়রানি, মিথ্যে খবর থেকে শুরু করে নানা ধরণের সমস্যার সমাধান খুঁজে বের করা হবে তাদের দায়িত্ব।ফেসবুক একই সঙ্গে ‘রাজনৈতিক রেষারেষি’ ঠেকাতে এক কোটি ডলারের একটি তহবিল গঠনেরও ঘোষণা দিয়েছে।এই তহবিলের অর্থ দেয়া হবে চার্চ গ্রুপ, স্পোর্টস ক্লাব বা এ ধরণের অরাজনৈতিক গোষ্ঠীগুলোকে।

ফেসবুক মনে করছে এ ধরণের অরাজনৈতিক গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে রাজনৈতিক বিভেদ ঘোচানো যাবে।ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ” আমাদের লক্ষ্য হচ্ছে লোকজনকে তাদের চেয়ে ভিন্ন এমন লোকের সঙ্গে মিশতে উৎসাহিত করা।”ফেসবুক গ্রুপগুলো এই তহবিলের অর্থের জন্য আবেদন করতে পারবে। ব্রিটেনের পাঁচটি কমিউনিটি গ্রুপকে তাদের কাজের জন্য এক মিলিয়ন ডলার করে দেয়া হবে।আরও প্রায় একশো গ্রুপকে দেয়া হবে ৫০ হাজার ডলার করে।
সূত্র- বিবিসি বাংলা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930