সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পরীক্ষার হলে প্রশ্নের উত্তর না বলায় শিক্ষককে পেটাল পরীক্ষার্থী

আকাশবার্তা ডেস্ক :

মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী এসএসসি পরীক্ষা কেন্দ্রের এক পরীক্ষার্থী দলবল নিয়ে কেন্দ্রের কক্ষ পরিদর্শককে মারধর ও লাঞ্চিত করেছে। শনিবার সকালে উপজেলার বাজিতা নিউমার্কেট এলাকায় ঘটনাটি ঘটেছে।

উপজেলার ঝাটিবুনিয়া ম’ই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কক্ষ পরিদর্শক মো. জসিম উদ্দিন সকালে কাঁঠালতলী এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাজিতা নিউমার্কেট এলাকায় বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. কাওসার বখাটেদের নিয়ে ওই শিক্ষকের পথরোধ করে। এসময় তারা ওই শিক্ষককে এলোপাথাড়ি কিল, ঘুশি ও লাথি মেরে লাঞ্চিত করে। এসময় শিক্ষকের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষকজানান, গত বুধবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার দিন পরীক্ষার হলে পরীক্ষার্থী মো. কাওসার তাকে একটি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলে তিনি উত্তর বলে দেননি। এ ঘটনার রেশ ধরে সে বখাটেদের নিয়ে এ ঘটনায় ঘটায়। এ ঘটনায় কক্ষ পরিদর্শক মো. জসিম উদ্দিন মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930