সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি ফজলুল করিমের ইন্তেকাল

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনম ফজলুল করিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

আজ (১১ ফেব্রুয়ারী) রোববার সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুরের মাউথ এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর গ্রামের একে এম আক্কাস মাষ্টারের ছেলে ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ছোট বোন একুশে টিভির সাংবাদিক ফেরদৌস বেগম নয়ন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর।

জানা যায়, ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি লক্ষ্মীপুর ইউনিক গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপুসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031