সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

রোমের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আএফএডি ) পরিচালনা পর্ষদের বার্ষিক সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে ইতালির রাজধানী রোমের উদ্দেশ্য রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইএফএডি’র প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ বৈঠকে যোগ দিচ্ছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা রোমের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজসহ তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। খবর বাসসের

পথে দুবাইয়ে প্রায় দুই ঘণ্টার যাত্রা বিরতি করে স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ১২ ফেব্রুয়ারি ভ্যাটিক্যান সিটিতে যাবেন এবং সেখানে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন। এর আগে পোপ ফ্রান্সিস শেখ হাসিনার আমন্ত্রণে গত ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর বাংলাদেশ সফর করেন।

প্রধানমন্ত্রী আগামী ১৩ ফেব্রুয়ারি সকালে রোমে আইএফএডির সদরদপ্তরে গভর্নিং কাউন্সিলের ৪১তম অধিবেশনে যোগ দেবেন। গভর্নিং কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

আইএফএডির গভর্নিং কাউন্সিলের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ফ্রম ফ্রাগিলিটি টু লং টার্ম রেজিলেন্স : ইনভেস্টিং ইন সাসটেইনেবল রুরাল ইকোনমিকস’। প্রধানমন্ত্রী মূল প্রবন্ধে তার সরকারের অন্যান্য উন্নয়ন উদ্যোগ ছাড়াও দেশের সাফল্য এবং কৃষি খাতের অর্জন তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী যুব উন্নয়ন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন এবং এ ক্ষেত্রে স্থানীয় সরকারের ভূমিকার জন্য তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। সম্মেলনের কী-নোট স্পিকারের আইএফএডির প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেখ হাসিনা রোমের পারকো দেই প্রিনসিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড এসপিএ প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী আবুধাবি হয়ে ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০