সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

আপন অপুর লেখা দুইটি গ্রন্থ আসছে একুশে বই মেলায়

সাহিত্য প্রতিবেদক :

এবারের একুশে বইমেলায় শিশু সাহিত্যিক আপন অপুর দুইটি বই আসছে। নতুন বই ‘সাগরে গেল মিউ ব্যাঙ’। ২০১৫ সালে প্রকাশিত তার প্রথম বই ‘আম কুড়ানোর দিন’ এর পরিমার্জিত সংস্করণ।

সাগরে গেল মিউ ব্যাঙ প্রকাশ করেছে বাবুই, প্রচ্ছদ ও অলংকরণ করেছে তমা সাহা। পাওয়া যাবে শিশু কর্নার এ বাবুই এর ৫৩৮ নং স্টলে।

আম কুড়ানোর দিন প্রকাশ করছে রাতুল গ্রন্থপ্রকাশ। প্রচ্ছদ ও অলংকরণ করেছে আলমগীর জুয়েল। পাওয়া যাবে রাতুল গ্রন্থপ্রকাশ এর ৩৪৫ নং স্টলে।

আপন অপু বলেন, আমি ছোটদের জন্য লিখে আনন্দ পাই। ছোটদের জন্য লিখতে ভালো লাগে। লেখালেখি আমার ভালো লাগা ও ভালোবাসার জায়গা। আমার প্রতিটি লেখাতেই ছোটদের জন্য ইতিবাচক একটি বার্তা থাকে। আমি আশাকরি আমার বই পড়ে ছোটরা আনন্দ পাবে। বইগুলো পড়লে শিমুদের মধ্যে নতুন কিছু এবং ভালো কিছু করার আগ্রহ জাগবে।

উল্লেখ্য, আপন অপুর লেখা ছোটদের গল্পের বই ‘ময়নাপাখি ছড়া বলে’ ও ‘পরি এলো রাজার দেশে’ বই দুটি ২০১৬ বইমেলায় প্রকাশিত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930