শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ডিপজলের ‘পাথরের মন’

 বিনোদন ডেস্ক :

মনোয়ার হোসেন ডিপজল। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েক মাস বিশ্রামে ছিলেন তিনি। বিশ্রাম শেষ করে আবারও চলচ্চিত্রে ফিরছেন। ছবির নাম ‘পাথরের মন’। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হবে। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন ডিপজল।

পরিচালনা করবেন গুণী নির্মাতা ছটকু আহমেদ। এই ছবির কাহিনি ডিপজলের। এতে চিত্রনায়ক সাইমন-পপির জুটি বেঁধে অভিনয়ের সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য শিল্পীদের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ডিপজল অভিনীত সবশেষ ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’। তার বিপরীতে ছিলেন মৌসুমী। এছাড়াও তিনি ‘এক কোটি টাকা’ নামের একটি ছবিতে অভিনয় করছেন। এরই মধ্যে ছবিটির ৭০ ভাগ শুটিং শেষ হয়েছে। ডিপজলের বিপরীতে আছেন আঁচল আঁখি।

মনোয়ার হোসেন ডিপজল ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালে। ওই ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন ডিপজল। পরবর্তীতে খলনায়ক হিসেবে বেশ পরিচিতি পান তিনি। এ অভিনেতা ‘চাচ্চু’ ছবির মাধ্যমে ফের ইতিবাচক চরিত্রে অভিনয় শুরু করেন। তখন থেকেই সিনেমাপ্রেমীদের মনে জায়গা করেন নেন ডিপজল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১