সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চবি সাংবাদিক সমিতির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উদযাপন

কাজী তামিম, চবি প্রতিনিধি :

চবি সাংবাদিক সমিতি (চবিসাস) এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১ম পুনর্মিলনী সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এ ছাড়াও পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক এম,এ মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন, চবিসাস এর সভাপতি আশহাবুর রহমান শোয়েব। এ সময় কেক কেটে সংগঠনটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী বলেন, একটি সুষ্ঠ সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এ সময় তিনি সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও উন্নয়ন কামনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930