বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে ডাকাতির মালামাল ভাগবাটোয়ারা নিয়ে গোলাগুলিতে এক ডাকাত নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে জাবেদ মিন্টু নামের এক ডাকাত নিহত হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ডসহ ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারী) ভোররাতে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের খাগুড়িয়া বেঁড়ির বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতির মাল ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে দুই ডাকাতদলের গোলাগুলিতে জাবেদ মিন্টু নামের ওই ডাকাত নিহত হয়েছে বলে জানান চন্দ্রগঞ্জ থানার ওসি। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশিয় তৈরী এলজি, ৮ রাউন্ড গুলি, একটি চাপাতি ও দুইটি রামদাসহ বেশকিছু দেশিয় অস্ত্রসস্ত্র উদ্ধার করে। নিহত মিন্টুর বিরুদ্ধে থানায় ১০টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। সে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের হোসেন আহম্মদের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, ভোররাতে সদর উপজেলার খাগুড়িয়া গ্রামের বেঁড়ির বাঁধ এলাকায় দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। পরে বিভিন্নস্থানে তল্লাশীকালে ওই এলাকার একটি সুপারী বাগানে গুলিবিদ্ধ অবস্থায় জাবেদ মিন্টুর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশিয় এলজি ও ৮ রাউন্ড গুলিসহ বেশকিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহত মিন্টু একজন চিহ্নিত ডাকাত বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে থানায় ১০টি মামলা রয়েছে। ডাকাতির মাল ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে দুই ডাকাতদলের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।

ভিডিও ফুটেজটি দেখতে নীচের লিংকে ক্লিক করুন :

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০