সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লতিফ সিদ্দিকীর আসনে ভোট ৩১ জানুয়ারি

আকাশবার্তা ডেস্ক :

আইনি জটিলতা কেটে যাওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।আগামী ৩১ জানুয়ারি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের ভোটগ্রহণ হবে।

এ আসনে উপ নির্বাচনের জন‌্য ২০১৫ সালের ২৮ অক্টোবর ভোটের দিন রেখে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ করলেও লতিফের ভাই কাদের সিদ্দিকীর রিট আবেদনে ভোট আটকে যায়।

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার করা আপিল গত ১৮ জানুয়ারি আপিল বিভাগে খারিজ হয়ে গেলে নির্বাচন অনুষ্ঠানের বাধা কাটে।এ উপ নির্বাচনে তিনজন প্রার্থী রয়েছেন। ভোটের সবধরণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

মঙ্গলবার ইসির উপসচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, “আদালতের স্থগিতাদেশ উঠে যাওয়ায় উপ নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই। এজন‌্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930