শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে নেশার টাকার জন্য বসতঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে মাদকাসক্ত ছেলে নেশার টাকা না পেয়ে বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার দুপুরে ছেলে আবদুল ওয়াহেদকে (৩৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

ছেলের অত্যাচারে অতিষ্ঠ স্বামী পরিত্যক্ত মা বিবি আয়েশা বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। এরআগে ঘরে আগুন দেয়ার পর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের কড়ইতলা গ্রামে বুধবার বিকেলে এলাকাবাসী তাকে আটক করে বেঁধে রাখে। পরে তাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে দত্তপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসানুল কবির রিপন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এরআগেই ঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়। স্থানীয়রা জানায়, গ্রামবাসীর সহযোগিতায় ঘরটি করা হয়েছিল। স্বামী পরিত্যক্ত এই মায়ের সারা জীবনের সম্বল ছিল এটি। পরে ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) নাজির আহমেদ বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী অতিষ্ঠ ছিল বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১