সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী বিএনপি : এ্যানি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :


বিএনপি শান্তিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয়  কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের পূর্বে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ অত্যন্ত দুঃখজনক। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।

উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, সহ-সভাপতি এডভোকেট হাফিজ উল্যা, এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, এডভোকেট আহম্মদ ফেরদৌস মানিক, আনোয়ার হোসেন বাচ্চু, আবদুল আলিম হুমায়ুন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মামুন প্রমুখ।
এরপর একটি প্রতিনিধি দল লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি তুলে দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930