সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন, আটক ১

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে ভাতিজার ছুরিকাঘাতে প্রবাস ফেরত চাচা হারুনুর রশিদ নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ। এরআগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে হত্যার কারণ জানাতে পারেনি কেউ।

আটককৃত রুবেল ওই গ্রামের আবুল বাশারের ছেলে। নিহত হারুনুর রশিদ মালয়েশিয়া প্রবাসী ও আবু জাফরের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, রাতে পরিবারের সঙ্গে সময় দিচ্ছিলেন প্রবাস ফেরৎ হারুনুর রশিদ। এ সময় তার ভাতিজা রুবেল এসে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খোলার সাথে সাথে তার পেটে ছুরিকাঘাত করে রুবেল। এতে তার পেটের সব নাড়ি-ভুড়ি বের হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর সেখানে অবস্থার অবনতি হলে নোয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। রুবেলের সঙ্গে তার চাচা হারুনের কোন বিরোধ ছিলনা বলেও জানান স্বজনরা। তবে কেন এ হত্যাকান্ড তা জানাতে পারেনি কেউ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930