সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরের বিভিন্নস্থানে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

ডেস্ক রিপোর্ট :


লক্ষ্মীপুরের সর্বত্র বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় এবং পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিভিন্ন উপজেলা ও থানা শহরের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

সকালে সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জেলার চন্দ্রগঞ্জে কফিল উদ্দিন ডিগ্রী মিলনায়তনে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, শিক্ষক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, কলেজ কমিটির সদস্য বাবুল হোসেন, কামাল হোসেন, নিজাম উদ্দিন, ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সভাপতি আনসার উদ্দিন, বর্তমান সভাপতি রায়হান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু ও ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান প্রমুখ। এ সময় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরআগে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনসিসি, রোভার স্কাউট ও রেডক্রিসেন্টের সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

এদিকে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদ স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন। বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য মহিন উদ্দিন বুলু, দেলোয়ার হোসেন, আলতাফ হোসেন সবুজ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার হোসেন আজাদ প্রমুখ।

একই সময় প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরআগে বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা। আলোচনায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল। বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, অভিভাবক দিপুল ইসলামসহ অন্যান্যরা।

অপরদিকে সকাল ৭টায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের পক্ষথেকে বেদীতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল মনজু, নির্বাহী সদস্য আব্দুন নূর, রাকিব হোসেন আপ্র, মো. মহসিন, ইমরান হোসেন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930