সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে মেয়ে ধর্ষণের দায়ে পিতা বেল্লাল হোসেনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়। (আজ) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় প্রদান করেন। তবে রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। সাজাপ্রাপ্ত বেল্লাল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের পাঁচু মাঝির ছেলে।

আদালত সূত্রে জানা যায়, চরভূতা গ্রামের বেল্লাল হোসেন ২০১৪ সালের ২৭ মে তার মেয়েকে বাড়ির পাশের একটি খামার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম তার মায়ের কাছে বিষয়টি জানান। পরে স্থানীয় গণ্যমান্য লোকজনকে ঘটনাটি অবহিত করা হয়। ২০১৪ সালের ১২ জুন মা’ ফুলবানু বাদি হয়ে সদর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত করে একই বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ভিকটিমের জবানবন্দী লিপিবদ্ধ করাসহ ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেন।

লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930