সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা গত বৃহস্পতিবার শুরু হয়েছে। ওইদিন সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা লক্ষ্মীপুরের উপ-পরিচালক মাজাহারুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।

এরআগে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন উপলক্ষে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গণে মিলিত হয়।

লক্ষ্মীপুরে এবার ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের মোট ৪৪টি স্টল রয়েছে। এসব স্টলের মাধ্যমে ডিজিটাল সেবাদান প্রদর্শন ও নাগরিকদের সেবা গ্রহণে বিভিন্ন তথ্য সরবরাহ করা হয়। ২২ থেকে আগামী ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত এ মেলা চলবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930