সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পিএসএলে খেলতে পারেন তামিম, অনিশ্চিত সাব্বির

স্পোর্টস ডেস্ক :


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের প্রথমদিন (বৃহস্পতিবার) মাঠে নামছে তামিম ইকবাল এবং সাব্বির রহমানের পেশোয়ার জালমি। বাংলাদেশ সময় রাত এগারোটায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মুলতান সুলতানসের মুখোমুখি হবে।এদিন সকাল নাগাদ দলের সঙ্গে তামিম ইকবালের যোগ দেয়ার কথা। পাকিস্তানি গণমাধ্যম ‘দ্য ডন’ তাদের ম্যাচপ্রিভিউতে বাংলাদেশি ওপেনারের খেলার ইঙ্গিত দিয়েছে। তবে সাব্বির রহমানের কথা কিছু বলা হয়নি।

এই আসরেও একাধিক বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের পর দল পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। তাদের সঙ্গে শেষ মুহূর্তে তামিমের দলে যুক্ত হন সাব্বির রহমান। সাব্বির গেছেন চোট পাওয়া সাকিব আল হাসানের বিকল্প হিসেবে।

সাব্বির বিকল্প হলেও সাকিবের জায়গায় তার খেলা হচ্ছে না। কম্বিনেশন ঠিক রাখতে লিয়াম ডওসনকে খেলাবে দলটি। সাব্বির খেললে মূল ব্যাটসম্যান হিসেবে খেলবেন। কিন্তু সেই সম্ভাবনা খুব কম।

পিএসএল খেলতে মঙ্গলবার রাতে মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান এক সঙ্গে দেশ ছাড়েন। ভিসা জটিলতায় পরে রওনা দেয়ার কথা তামিমের।

মাহমুদউল্লাহ খেলবেন তার পুরনো দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আর মোস্তাফিজ খেলবেন লাহোরের জার্সিতে।

জালমি আগের দুই আসরে দুর্দান্ত পারফর্ম করে। কিন্তু এবার তাদের দলের অবস্থা আগের মতো নেই। হাসান আলী ইনজুরিতে, শহীদ আফ্রিদি অন্য দলে। ব্রাভোকেও পাওয়া যাচ্ছে না। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও ইনজুরিতে। এই সব তারকার অনুপস্থিতে ওয়াহাব রিয়াজ বোলিং আক্রমণের নেতৃত্ব দিবেন।

ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দলের শ্রীলঙ্কায় যাওয়ার কথা ৪ মার্চ। ৮ মার্চ টাইগারদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। পিএসএলে থাকা ক্রিকেটাররা দুবাই থেকেই সরাসরি লঙ্কায় পাড়ি জমাবেন। সেক্ষেত্রে জালমির ওপেনিংও দুর্বল হয়ে পড়বে। তামিম ইকবালকে ফিরতে হবে জাতীয় দলের ডাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930