মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আরও ১০,০০০ চিকিৎসক নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক :


চলতি বছরে দেশে আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ও আকবর ইউনিয়নে নবনির্মিত ১০ শয্যার আলাদা দুটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

মোহাম্মদ নাসিম বলেন, গ্রামীণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের অবশ্যই গ্রামে অবস্থান করতে হবে। স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্বসেবা, শিশু স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সব পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে ভবিষ্যতে সন্তান প্রসবকালে একজন মাও যেন মৃত্যুবরণ না করে, অনাগত সন্তান যেন নিরাপদে পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারে সে লক্ষ্যে সরকার প্রতিটি ইউনিয়নে মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ অব্যাহত রেখেছে।

খালেদা জিয়াসহ বিএনপিকে নির্বাচনে চায় আওয়ামী লীগ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন আদালত। এক্ষেত্রে আওয়ামী লীগের কোনো হাত নেই।

তিনি আরও বলেন, এতিমের টাকা মেরে বিচারের সম্মুখীন হয়ে জেল রয়েছেন খালেদা। তার জামিন দেয়া না দেয়ার সিদ্ধান্ত আদালতের।

এসময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক আমিনুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন।

সূত্র : এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০