সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

রামগতিতে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরের রামগতিতে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের অংশ হিসাবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) অজিত দেব, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমুখ। মেলায় স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে ২০টি স্টল রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930