সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরে পৃথক অভিযানে একটি বিদেশী পিস্তল ও একটি এলজিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রামগঞ্জ উপজেলার লামচর বাজার এলাকায় অভিযান চালিয়ে আবু সুফিয়ান (২৪) নামে এক সন্ত্রাসীকে একটি বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। অন্যদিকে উপজেলার ভাটিয়ালপুর থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলিসহ রাসেল হোসেন (২৫) নামে অপর আরেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, ধৃত আবু সুফিয়ান স্থানীয় দত্তের বাড়ির লেদু মিয়ার ছেলে এবং রাসেল হোসেন একই উপজেলার শ্যামপুর দেওয়ান বাড়ির রুহুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুইজনই পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে খুন, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930